হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিজ কেন্দ্রে ভোট দিলেন জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরী

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরী । বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সাতকানিয়া উপজেলার ছমদরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

জামায়ত প্রার্থী শাহজাহান চৌধুরী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ হয়েছে। ভোট দিতে পেরে আমি খুশি। আশা করি সুষ্ঠু ভোট হবে। ইনসাফের পক্ষে জনগণের রায় হবে। আমি লোহাগাড়া-সাতকানিয়ার জন্য বহু উন্নয়ন করেছি। নতুন বাংলাদেশ বিনির্মাণে যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। চট্টগ্রাম-১৫ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে।

কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার ইকবাল হোসাইন বলেন, যথাসময়ে ভোটগ্রহণ শুরু করা হয়েছে। ভোটকেন্দ্রে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আশা করা যায়, বেলা যত ঘনিয়ে আসবে, ভোটারদের উপস্থিতি তত বাড়বে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৯১ হাজার ৭৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪১০ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৩৭৭ জন। ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্র ১৫৭টি এবং ভোটকক্ষ ৯৫৯টি।

পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধন হয়েছে ১৪ হাজার ২৭২ জন।

জামায়াতের সাবেক আমির মকবুল আহমাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কবর জিয়ারত

বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

জহিরের কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসায় জামায়াতের সহায়তা

শিক্ষার্থীদের দাঁড় করিয়ে সংবর্ধনা, জেলা পরিষদ প্রশাসককে ঘিরে সমালোচনা

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার

মহেশখালীতে অর্ধশতাধিক যুবক নিখোঁজ, মানবপাচারকারীকে গ্রেপ্তারের দাবি

রাঙামাটিতে জল উৎসবে শেষ হলো নৃ-গোষ্ঠীর বর্ষবরণ

মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা নিলেন এমপি জসীম উদ্দিন