হোম > সারা দেশ > চট্টগ্রাম

নৌবাহিনীর অভিযানে কয়লাসহ তিন ট্রলার জব্দ

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানকালে কয়লাবোঝাই তিনটি ট্রলার আটক করা হয়েছে। শনিবার সকালে নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ১৬০ টন চোরাই কয়লা জব্দ করা হয়। জব্দকৃত কয়লার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানা গেছে।

চট্টগ্রাম নৌ-অঞ্চলের গণমাধ্যম শাখা জানায়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও উপকূলীয় এলাকায় অপরাধমূলক কার্যক্রম দমনে নৌবাহিনীর নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের পাঙ্গাসিয়া খালে একটি ইটভাটার ঘাটে অবৈধভাবে আনা কয়লা খালাসের প্রস্তুতি চলছে।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নৌবাহিনী ও হাতিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় কয়লাবোঝাই তিনটি ট্রলার আটক করা হয়। ট্রলার তিনটি থেকে মোট ১৬০ টন কয়লা জব্দ করা হয়— যার মধ্যে একটি ট্রলারে ৮০ টন এবং বাকি দুটি ট্রলারে ৪০ টন করে কয়লা ছিল। জব্দকৃত কয়লার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। তিনটি ট্রলারের আনুমানিক মূল্য প্রায় ৮০ লাখ টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নৌবাহিনী জানিয়েছে, আটককৃত কয়লা ও ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, “সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা রক্ষার পাশাপাশি সন্ত্রাস, মাদক, ও চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হাতিয়া উপকূলজুড়ে অবৈধ কয়লা ও পণ্য পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় নৌবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে নজরদারি জোরদার করেছেন।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’