হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ইয়াছিন নামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরইতলী ইউনিয়নের একতাবাজার সংলগ্ন নতুন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইয়াছিন হারবাং ইউনিয়নের বাসিন্দা এবং উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন মোটরসাইকেলযোগে হারবাং থেকে চকরিয়া পৌর সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বরইতলী এলাকায় পৌঁছালে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে তার মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ

ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

ফেনীতে তৎপরতা বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৮ কিলোমিটারজুড়ে মাইন আতঙ্ক

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লাখ ইয়াবা গায়েব

শতাধিক করাতকলে লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল

আমার দেশে সংবাদ প্রকাশের পর বেড়েছে চিকিৎসাসেবার মান

ফেনীতে মুখে মাস্ক পরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪