হোম > সারা দেশ > চট্টগ্রাম

উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষা কমিটির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সংগীত, আবৃত্তি এবং নৃত্য শিক্ষার্থীসহ শহরের বিশিষ্টজনরা এতে অংশগ্রহণ করেন।

এসময় দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষা কমিটির আহবায়ক সাবেক পিপি অ্যাডভোকেট সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা জামায়তের আমির মোবারক হোসেন আখন্দ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, উপমহাদেশের রাগ ও শাস্ত্রীয় সঙ্গীতের মহাপুরুষ সুসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ১৯৫৫ সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে ৪৯ শতাংশ জায়গা ক্রয় করেন। সেখানে তিনি সঙ্গীত চর্চার জন্য দি আলাউদ্দিন সংগীতাঙ্গন প্রতিষ্ঠা করেন। সুদীর্ঘ বছর ধরে প্রতিষ্ঠানটি সরকারি বিভিন্ন সহায়তায় পরিচালিত হচ্ছে। তবে সম্প্রতি একটি মহল মিথ্যা তথ্য দিয়ে মামলা ও জাল দলিল করে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের ভূমি দখলের অপচেষ্টা করছে যা অত্যন্ত নিন্দনীয়।

বক্তারা এমন অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, কোনো ভাবেই ব্রাহ্মণবাড়িয়া ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি কাউকে দখলের সুযোগ দেয়া হবে না। যে কোনো মূল্যে ভূমি খেকোদের রুখে দেয়া হবে।

জেডএম

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ

মা এখনো জানেন না একমাত্র ছেলে বেঁচে নেই

চট্টগ্রাম বন্দরে শিল্প নিরাপত্তা বিষয়ে আঞ্চলিক প্রশিক্ষণ শুরু

প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগে ভাগ্নে গ্রেপ্তার

প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, লুটপাট

স্কুলছাত্রকে গুলির ঘটনায় কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার আটক ৪

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে আবারো পাথর নিক্ষেপ, আহত যুবক

ফেনী সরকারি কলেজে ফরিদ-কমরুল প্যানেল জয়ী