হোম > সারা দেশ > চট্টগ্রাম

মা-বোনদের সম্মান বিএনপির কাছে অমূল্য সম্পদ: নয়ন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ছবি: আমার দেশ।

মা-বোনদের সম্মান বিএনপির কাছে অমূল্য সম্পদ বলে মন্তব্য করেছেন ‎ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপি আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম বলেছেন, ‘একটি দল মা বোনদের কাছে ভোট চায়, কিন্তু এই দলটির কাছে ১৯৭১ সালে মা বোনদের সম্মান ও মর্যাদা ছিলো না। এরা আজ কয়েক হাজার টাকা দিয়ে আপনাদের বিবেকের দাম নির্ধারণ করতে চায়। বিকাশ, নগদ বা সরাসরি বাড়িতে গিয়ে এক থেকে দুই হাজার টাকা বিতরণ করে ভোট কেনার চেষ্টা করছে। বিএনপির কাছে আপনাদের সম্মান অমূল্য সম্পদ।’

ফ্যামিলি কার্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন, প্রতিটি পরিবারের নারী সদস্যের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন। এটা কোনো দয়া নয়, এটা আপনাদের অধিকার। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আপনাদের সম্মান, আত্মমর্যাদা ও স্বাধীন সিদ্ধান্ত কোনোভাবেই বিক্রি করবেন না। ভোট আপনার অধিকার, এটি কোনো পণ্য নয়। বিএনপিকে ধানের শীষে ভোট দিলে আপনারা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা পাবেন।’

‎‎নুরুল ইসলাম নয়ন আরো বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে লড়াই করে এসেছে। জনগণের শক্তিতেই বিএনপি রাজনীতি করে, কোনো ধরনের অবৈধ শক্তি বা কালো টাকার ওপর নির্ভর করে নয়। বিএনপি নীতি নৈতিকতার ভিত্তিতে দেশকে এগিয়ে নিতে চায়। এজন্য আমাদের আহ্বান, আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন। সমাজে যারা ইভটিজিং করে, মাদক ব্যাবসার সঙ্গে জড়িত, চাঁদাবাজি করে তাদের কোনোভাবে প্রশ্রয় দেবেন না। তাদেরকে পুলিশে সোপর্দ করবেন। আমি কোনো অপরাধীকে ছাড়াতে কখনো পুলিশকে ফোন করবো না। বরং ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে আপনাদের পাশে থাকবো।’

‎‎সমাবেশে বিপুল সংখ্যক নারী ভোটার অংশগ্রহণ করেন। এ সময় চরফ্যাশন উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ জিয়া ও খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়

জামায়াতকে ভোট দেয়া হারাম, কোনোভাবেই জায়েজ নয়: হেফাজত আমির

ফেনীর সেই বিতর্কিত এসিল্যান্ডকে নির্বাচনি কার্যক্রম থেকে প্রত্যাহার

টেকনাফে মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

তারেক রহমান দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা : বরকত উল্লাহ বুলু

আমি প্রতিশোধের রাজনীতি করতে আসিনি: নুর আহমেদ আনোয়ারী

বিএনপির নির্বাচনি প্রচার চলাকালে দুর্বৃত্তের গুলিতে শিশুসহ আহত ৬

জামায়াতের গলার কাঁটা এবি পার্টি, সুবিধাজনক অবস্থানে বিএনপি

ফরিদগঞ্জে উঠান বৈঠকে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০