হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দুই এমপির বৈঠক

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

উন্নয়ন, জনকল্যাণ এবং নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের প্রত্যয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের এমপি নুরুল আমিন ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের এমপি অধ্যাপক আসলাম চৌধুরী।

বোরবার সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে চট্টগ্রামের উত্তরাঞ্চলের সামগ্রিক উন্নয়ন, শিল্পায়নের বিস্তার, যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সীতাকুণ্ড ও মীরসরাই অঞ্চলে গড়ে ওঠা শিল্পাঞ্চলের সুফল যাতে স্থানীয় জনগণ সরাসরি ভোগ করতে পারে, সে বিষয়ে উভয় সংসদ সদস্য গুরুত্বারোপ করেন।

এ সময় তারা নির্বাচনি ইশতেহারে ঘোষিত উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর নেতৃত্বের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনায় তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসার এবং জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ও গুরুত্বের সঙ্গে উঠে আসে। পাশাপাশি এলাকার দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন দুই সংসদ সদস্য।

বৈঠক শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং অব্যাহত অগ্রগতি কামনা করে তারা সকলকে ঈদুল আজহার ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান। তারা বলেন, জনগণের কল্যাণই একজন জনপ্রতিনিধির মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবাইকে উন্নয়ন ও জনস্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এএস

জনগণের প্রতি সরকারি দলের নেতাকর্মীদের দায়িত্ব আছে: এমপি বীথিকা

জিয়াউর রহমান এদেশের মানুষকে উন্নয়নের পথ দেখিয়েছেন: পরিবেশমন্ত্রী

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বেসরকারি হাসপাতালের সাইনবোর্ড

আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের

ফেনীতে বিএনপির সভায় অংশ নিলেন দুই ওসি

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আ.লীগকে রাজনীতি করতে দেয়া হবে না

শহীদ জিয়াউর রহমানের গুণাবলির সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে

মন্ত্রীকে 'প্রিয় নবী’ বলে ভাইরাল জেলা পরিষদের প্রশাসক

নৌপথ আবারও পুরোনো ঐতিহ্য ফিরে পাবে: প্রতিমন্ত্রী