হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৬টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম ৩ নম্বর ওয়ার্ড এলাকার শিকলবাহা খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা শিকলবাহা খালে এক নারীর লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারী পুলিশ সদস্য ও স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা, আশপাশের কোনো এলাকা থেকে লাশটি ভেসে এসে শিকলবাহা খালের কৈয়গ্রাম এলাকায় পৌঁছায়।

স্থানীয়দের মতে, এক-দুই দিন আগেই লাশটি সেখানে ভেসে আসে। পানি কমে যাওয়ায় মঙ্গলবার বিকেলে সেটি মানুষের চোখে পড়ে। লাশটি ফুলে যাওয়া অবস্থায় ছিল এবং পরনে লাল রঙের থ্রিপিস ছিল।

পটিয়া থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ জানান, খবর পেয়ে পুলিশ প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিচয়বিহীন লাশটি উদ্ধার করে। লাশটির আনুমানিক বয়স ৩৫ বছর। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

কুমিল্লায় নিহত ৭ জনের লাশ বাড়িতে পৌঁচ্ছে দিচ্ছে জামায়াত

কাঁচামাল সংকটে রাষ্ট্রীয় একমাত্র তেল পরিশোধনাগারের প্রধান দুটি প্লান্ট বন্ধ