হোম > সারা দেশ > চট্টগ্রাম

অর্থসংকটে একজন হাফেজের চিকিৎসা অনিশ্চিত

হৃদয়ে ছিদ্র, থমকে গেছে জীবন

রাজীব হোসেন রাজু, লক্ষ্মীপুর

ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরের অসহায় দিনমজুর পরিবারের সন্তান হাফেজ জুনায়েদুল ইসলাম বাঁচতে চায়। এ জন্য প্রয়োজন মানবিক সহযোগিতা।

একটি অসুস্থ হৃদয়, আর সেই হৃদয়ের চিকিৎসা করানোর সামর্থ্য নেই অসহায় পরিবারের। জীবন বাঁচানোর আকুতি নিয়ে এখন ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন লক্ষ্মীপুরের মেধাবী শিক্ষার্থী ও হাফেজ জুনায়েদুল ইসলাম।

জুনায়েদুল ইসলাম লক্ষ্মীপুর সদর উপজেলার বিষ্ণুনগর গ্রামের মো. লিটনের সন্তান এবং বালাশপুর মাদ্রাসা-ই ফজলুল কোরআনের শিক্ষার্থী।

চিকিৎসকদের ভাষ্য, জুনায়েদের হৃদপিণ্ডে ছিদ্র রয়েছে। জটিল এই রোগের চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

কিন্তু চিকিৎসার ব্যয় বহন করার মতো সামর্থ্য নেই তার পরিবারের। বাবা লিটন পেশায় দিনমজুর। প্রতিদিনের শ্রমে যে সামান্য আয় হয়, তা দিয়ে কোনোমতে চলে সংসার। সেখানে সন্তানের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করা তার পক্ষে প্রায় অসম্ভব।

একদিকে সন্তানের জীবন বাঁচানোর আকুতি, অন্যদিকে অর্থের অসহায়ত্ব—এ দুই বাস্তবতার সঙ্গে প্রতিনিয়ত লড়ছেন জুনায়েদের পরিবারের সদস্যরা। সন্তানের সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার স্বপ্ন দেখলেও প্রয়োজনীয় অর্থের অভাবে সেই স্বপ্ন আজ অনিশ্চয়তার মুখে। এ অবস্থায় সমাজের সহৃদয় মানুষের কাছে চিকিৎসা সহায়তার আকুল আবেদন জানিয়েছে জুনায়েদের পরিবার।

আপনার সামান্য সহযোগিতা হয়তো এই অসহায় পরিবারের জন্য হয়ে উঠতে পারে বেঁচে থাকার বড় অবলম্বন।

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। অর্থের অভাবে যেন একটি সম্ভাবনাময় জীবন ঝরে না যায়। যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে হাফেজ জুনায়েদের চিকিৎসার পথ সুগম করি। আপনার সহযোগিতা হতে পারে একটি পরিবারের মুখে হাসি ফোটানোর এবং একটি জীবন বাঁচানোর আশার আলো।

পরিবারের যোগাযোগ নম্বর: ০১৮৫৬৭৭০০০২। বিকাশ নম্বর: ০১৮১৬০৭৪২০৬।

পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জঙ্গল সলিমপুরে কারাগার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ