হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ফুটবল বিশ্বকাপকে ঘিরে আর্জেন্টিনার সমর্থকরা সদর উপজেলায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি করেছেন । শুক্রবার বিকেলে নন্দনপুর এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে দালাল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নন্দনপুরে এসে শেষ হয়। এতে কয়েকশ আর্জেন্টিনা সমর্থক অংশ নেন।

সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনা দলের জার্সি। বাঁশির সুর, ঢাক-ঢোল ও বাদ্যের তালে তালে নেচে-গেয়ে তারা প্রিয় দল ও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সাফল্য কামনার পাশাপাশি ফুটবলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার বার্তাও দেওয়া হয়েছে এ কর্মসূচির মাধ্যমে।

তারা বলেন, খেলাধুলা সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে। বিশ্বকাপকে কেন্দ্র করে বিভিন্ন দলের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হলেও তা যেন সুস্থ প্রতিযোগিতা ও আনন্দের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটিই তাদের প্রত্যাশা।

এমই

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে সায়েন্টেফিক সেমিনার অনুষ্ঠিত

ব্লু ইকোনমিতে অপার সম্ভাবনার হাতছানি সীতাকুণ্ড উপকূলে

ইয়াবা করিডোর ও তামাকের জনপদ কক্সবাজার

ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর, থানায় নিয়ে হেনস্তা

অপহরণের ২৩ ঘণ্টা পর কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা লাকসাম থেকে উদ্ধার

শনিবার চকরিয়ায় আসছেন প্রধানমন্ত্রী, সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

নও মুসলিম কলেজছাত্রী অপহরণের পর উদ্ধার, নিজ জিম্মায় থাকার নির্দেশ

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন

বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক একনেকে অনুমোদন, জামায়াত এমপির কৃতজ্ঞতা

তথ্য দিন, উন্নয়নের দায়িত্ব আমার: এমপি মোবাশ্বের