হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে ট্রাক্টর উল্টে কিশোর নিহত

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাক্টর চাপায় এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। রোববার

সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি ইট ভাটায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায় নিহত ইসমাইল হোসেন শাহীন (১৬) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রবাসী আবুল হাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রয়েল ব্রিক ফিল্ডে ইট তৈরির জন্য ট্রাক্টর দিয়ে মাটি ফেলার সময় উঁচু মাটির স্তুপ থেকে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ট্রাক্টরের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান শাহীন।

এই ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়। এমএস

নোয়াখালীতে আসমা হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছাল

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী

ভার্চুয়াল শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

চৌদ্দগ্রামের ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার

মুরাদনগরের ১৬৮ বছরের শিক্ষার বাতিঘরে শিক্ষক সংকট চরমে

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’