হোম > সারা দেশ > চট্টগ্রাম

মামলা থেকে গোপনে ওসি নেজামের নাম বাদ দিলো পুলিশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে হৃদয় তরুয়া (২১) নিহতের ঘটনায় ২০৬ জনকে আসামি করে একটি হত্যা মামলার আবেদন করা হয়। ওই আবেদনে ৪৫ নম্বর আসামি ছিলেন কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন। কিন্তু বাদিকে না জানিয়ে সেই আবেদন থেকে ওসি নেজামের নাম বাদ দিয়ে মামলা রেকর্ড করেছে পুলিশ।

বিষয়টি জানাজানি হয় সোমবার নগরের পাঁচলাইশ থানা এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা নেজাম উদ্দিনকে ধরার পর। ওইদিন স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা পাঁচলাইশ থানায় নেজাম উদ্দিনকে সোপর্দ করেন। কিন্তু পাঁচলাইশ থানা দেখায় তার নামে কোনো হত্যা মামলা নেই। পরে ওসি নেজামকে ছেড়ে দেয় পুলিশ। বর্তমানে তিনি তার কর্মস্থল কুমিল্লায় সিআইডিতে ফেরতে গেছেন।

গত ২০ সেপ্টেম্বর মোহাম্মদ আজিজুল হক নামে একজন চাঁন্দগাও থানায় ২০৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলার আবেদন করেন। ওই আবেদন ৪৫ নম্বর আসামি ছিলেন নেজাম। কিন্তু বর্তমানে থানায় যে মামলার রেকর্ড আছে, তাতে ওসি নেজামের নাম নেই।

বাদি মোহাম্মদ আজিজুল হক আমার দেশকে বলেন, ‘হৃদয় তরুয়া আমার বন্ধু ও সহযোদ্ধা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই গুলিবিদ্ধ হন তিনি। ২৩ জুলাই মারা যান তিনি। ওই ঘটনায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসানসহ মোট ২০৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের আবেদন করি। সেখানে ৪৫ নম্বর আসামি ছিলেন ওসি নেজাম।’

তিনি বলেন, কিন্তু গতকাল নেজামকে ধরার পর পাঁচলাইশ থানায় সোপর্দ করলে সেখান থেকে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। অথচ তার বিরুদ্ধে আমি হত্যা মামলা দায়ের করেছি। হত্যা মামলার আসামিকে কীভাবে ছেড়ে দেয় পুলিশ।

বাদি আজিজুল হকের মামলার আবেদন ও বর্তমানে চাঁন্দগাও থানায় রেকর্ডভুক্ত মামলা সংগ্রহ করেছে আমার দেশ। সেখানে দেখা যায়, আজিজুল হকের আবেদনে ওসি নেজামের নাম থাকলেও রেকর্ডভুক্ত মামলায় তার নাম নেই।

এই বিষয়ে পাঁচলাইশ থানা ও চান্দগাঁও থানা পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে, চট্টগ্রাম ‍পুলিশের উত্তরের ডিসি মুহাম্মদ ফয়সাল আহম্মেদ আমার দেশকে বলেন, ওইদিন বাদি যেটি মামলার জন্য আবেদন করেছে, সেটিই পুলিশ রেকর্ড করেছে। নাম না থাকার বিষয়টি বাদি-ই ভালো জানবেন। নেজামের নাম না থাকায়, তাকে পাঁচলাইশ থানা পুলিশ ছেড়ে দিয়েছে।

পরিদর্শক নেজাম উদ্দিন চট্টগ্রাম নগরীর কোতোয়ালি, সদরঘাট, বাকলিয়া ও সর্বশেষ তিনি ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচন চলাকালীন ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম জেলার পটিয়া থানার ওসির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি চট্টগ্রামে পিবিআই ও নগর গোয়েন্দা পুলিশেও কর্মরত ছিলেন তিনি। বর্তমানে কুমিল্লার সিআইডিতে কর্মরত আছেন।

এমএস

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার