হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় কথাকাটাকাটির জেরে খোরশেদ আলম (৪২) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার পর আমিন জুট মিল–সংলগ্ন মিড্যা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও–চিত্রে দেখা যায়, রাস্তায় খোরশেদের সঙ্গে তিন যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির পর তাদের একজন হাতে থাকা লাঠি দিয়ে খোরশেদকে আঘাত করেন। আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেও হামলাকারীরা বেধড়ক মারতে থাকেন। কিছু সময় পর খোরশেদের দেহ নিস্তেজ হয়ে গেলে তারা স্থান ত্যাগ করেন। এ সময় আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজন কেউই এগিয়ে আসেননি।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা খোরশেদকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজনকে আটক করা হয়েছে। বাকি দুইজনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পুলিশ জানায়, মুখের দুর্গন্ধ নিয়ে অপমানজনক মন্তব্যের জেরে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা রূপ নেয় মারধরে, শেষ পর্যন্ত যা খোরশেদের মৃত্যুর কারণ হয়।

নিহত খোরশেদ আলমের পরিবার জানায়, তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম