হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ফেনী

গ্রেপ্তার নিজাম হাজারীর ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা ডালিম

ফেনীতে যুবলীগ নেতা দেলোয়ার হোসেন ডালিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী এলাকায় ডালিমের বোনের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দেলোয়ার হোসেন ডালিম ফেনী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলার কালিদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি ফেনীর আলোচিত রাজনীতিক নিজাম উদ্দীন হাজারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা ৬টি মামলায় ডালিমকে আসামি করা হয়েছে। এছাড়া ফেনী মডেল থানায় তার বিরুদ্ধে আরও ৩টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

তবে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ডালিমের বিরুদ্ধে মোট মামলার সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করতে পারেননি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭