হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনায় আটকা দেড়শতাধিক পর্যটক, পাঁচ ঘণ্টা পর উদ্ধার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর চর আব্দুল্লাহতে ঘুরতে গিয়ে আটকা পড়া দেড়শতাধিক পর্যটককে উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আটকা পড়া পর্যটকদের চর থেকে উদ্ধার করে আলেকজান্ডারে নিয়ে আসা হয়। এর আগে বিকেলে কয়েকটি ইঞ্জিনচালিত নৌকাযোগে পর্যটকরা চরে ঘুরতে যায়। সেখানে পৌঁছানোর পরপরই ঝড়-বৃষ্টি শুরু হয়। নদী উত্তাল থাকায় ঝুঁকিতে আর তাদের ফেরা হয়নি।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, চরে দেড়শতাধিক মানুষ ঘুরতে গিয়ে আটকা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়। নদীতে জোয়ার আসার পর রাতে তাদেরকে নিয়ে আসা হয়েছে।

রামগতির ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা বলেন, আটকা পড়া পর্যটকদের নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। খবর পেয়ে সেখানে থানা পুলিশ ও নৌ-পুলিশ পাঠানো হয়৷ পরে রাতে তাদেরকে নিরাপদে উদ্ধার করে আনা হয়েছে। সবাই বাড়ি ফিরেছে।

জেডএম

খেলাধুলা যুবকদের মাদক থেকে দূরে রাখে: জাহিদুল ইসলাম

চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ঢল

কুমিল্লায় ৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ

লক্ষ্মীপুরে চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেলল মাদ্রাসা কর্তৃপক্ষ

মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে কিশোর নিহত, আহত ১৫

প্রেসিডেন্ট জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে নানা কর্মসূচি

রামগতিতে ঘুরতে গিয়ে চরে আটকা দেড়শতাধিক পর্যটক

বিএসএফের গুলিতে নিহতদের বাড়িতে জামায়াত নেতারা

ডাকাতিয়া নদীতে সাঁতার কাটতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ

পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে কুসিক প্রশাসকের মাংস বিতরণ