হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাসন করতে গিয়ে ভাতিজাকে খুন করলেন চাচা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে আপন চাচার হাতে খুন হয়েছে ১৬ বছর বয়সী এক কিশোর। মোহাম্মদ আবদুল্লাহ নামের ওই কিশোরকে ‘শাসন’ করতে গিয়ে গাছ দিয়ে আঘাত করেন চাচা মোহাম্মদ সুলতান। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে, পরে শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে ওই কিশোর মারা যায়।

নিহত মোহাম্মদ আবদুল্লাহ ভারুয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক পাড়ার বাসিন্দা মোহাম্মদ হানিফের ছেলে। গাছ দিয়ে আঘাতকারী আপন চাচা হলেন মোহাম্মদ সুলতান।

ভারুয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য (ওয়ার্ড মেম্বার) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি মেম্বার ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছেন, গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘর থেকে এক বস্তা লবণ বিক্রি করার চেষ্টা করে আবদুল্লাহ নামের ওই কিশোর। এই ঘটনায় ভাতিজাকে ‘শাসন’ করতে গিয়ে গাছ দিয়ে মাথায় আঘাত করেন আপন চাচা মোহাম্মদ সুলতান। ওই ঘটনায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় আবদুল্লাহ। তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্র মতে, হাসপাতালে নেয়ার তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওই হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৪ সেপ্টেম্বর) কিশোর আবদুল্লাহ মারা যায়।

তাদের পারিবারিক সূত্র দাবি করছে, এটি ইচ্ছাকৃত কোন হত্যাকাণ্ড নয়। ঘরের লবণ চুরি করে বিক্রি করায় ভাতিজাকে শাসন করতে গিয়েছিলেন চাচা। শাসন করতে গিয়ে অসতর্কতাবশত বড় আঘাত লেগে যায় আবদুল্লাহর। এতেই তার মৃত্যু হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, এ বিষয়ে পুলিশকে কিছু জানানো হয়নি। পুলিশ রোববার বিকাল পর্যন্ত কিছু জানে না। তিনি বলেন, হয়ত ঘটনা ধামাচাপা দেয়ার জন্য পুলিশকে না-ও জানাতে পারে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম