হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৫ দিন জেল খেটে দেশে ফিরে বিমানবন্দরে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

ফাইল ছবি

ভাগ্য পরিবর্তনের আশায় কুয়েতে গিয়ে ১৫ দিন জেল খেটে দেশে ফিরে বিমানবন্দরে মারা গেলেন ফেনীর পরশুরামের প্রবাসী নুর ইসলাম সাগর(৩৮)।

‎রোববার দুপুরে কুয়েত প্রবাসী এই যুবকের লাশ অ্যাম্বুলেন্স যোগে পরশুরাম উপজেলার দক্ষিণ শালধরে নিজ বাড়িতে আনা হলে পরিবার ও আত্মীয়-স্বজনদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের আগস্ট মাসে কুয়েত যান উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের সাগর। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় যাওয়ার পর থেকে সেখানে অবৈধ হয়ে গেলে গত ২ এপ্রিল সেখানে পুলিশের হাতে আটক হয়ে ১৫ দিন জেল খাটেন।

শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে করে তাকে দেশে ফেরত পাঠানো হয়। বিমানবন্দরে নামার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পড়লে পার্শ্ববর্তী কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

‎তার ভাই ইকবাল হোসেন জানান, বিদেশ যাওয়ার পর থেকে অবৈধ হয়ে থাকায় মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সাগর। বৈধ কাগজপত্র না থাকায় দেশে ফেরত আসায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

সাগর স্থানীয়ভাবে ইউনিয়ন যুবলীগের সদস্য হিসেবে রাজনীতির সাথে জড়িত থাকলেও তার বিরুদ্ধে কোনো মামলা বা কারো সাথে তার বিরোধ ছিল না।

‎সাগর উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের ডা. মো. শাহজাহানের ছেলে। সাগর মৃত্যু স্ত্রী ও সন্তান রেখে গেছেন।

‎পরশুরাম মডেল থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম জানান, সাগরের মৃত্যুর সংবাদ পুলিশের মাধ্যমে পৌঁছে দেওয়ার পর লাশ বাড়িতে আনা হয়। পরিবারের আনুষ্ঠানিকতা শেষে তাকে দাফন করা হয়েছে।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার