হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাচাকে দেখতে গিয়ে বজ্রপাতে ভাতিজি নিহত

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের কমলনগরে চাচাকে দেখতে গিয়ে বজ্রপাতে নিহত হলে ভাতিজী লিমা আক্তার (১৪)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজির হাট ইউনিয়নে সাতধরুন এলাকায় এ ঘটনা ঘটে। সে আব্দুর রব হাওলাদার বাড়ির ইউছুফ আলী খোকনের মেয়ে।

চাচা মো. নিজাম বলেন, তারা ছেলে-মেয়ে, স্বামী-স্ত্রী মিলে বাড়ির পাশে ক্ষেতে সয়াবিন কাটছিলেন। ভাতিজি লিমা তাদের দেখতে যায়। দুপুরে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সে ক্ষেতের পাশে আইলে বসা ছিল। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকায় । সঙ্গে সঙ্গে ভাতিজি মাটিতে শুয়ে পড়ে। এর পর ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাতিজি লিমা কোরআনে হাফেজ ছিল।

মো. হোসেন বলেন, গত চার মাস পূর্বে তার মা মারা যান। তার বাবা অন্যত্র বিয়ে করেন। তাকেও বিয়ে দেন। স্বামীর সংসার করার আগেই মেয়েটা মারা গেল। তার মৃত্যুতে বাড়িতে ও গ্রামে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় মেম্বার মো. আপেল বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাঁশখালীতে সাঙ্গু নদীতে বালু উত্তোলনে বিলীন কয়েকটি গ্রাম

আবারও উপ্তপ্ত হয়ে উঠছে খাগড়াছড়ি

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

বুথ থেকে ১৭ লাখ টাকা নিয়ে নিরাপত্তা প্রহরী উধাও

অপহরণের ২৪ দিন পর র‍্যাব ক্যাম্পে হাজির ইমতিয়াজ

বালু বোঝাই ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগাড়ায় সাপের কামড়ে কিশোর নিহত

এসআইসহ তিন পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ

শিক্ষার্থী না থাকায় ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল হচ্ছে

যুবদল নেতার বিরুদ্ধে ফসলি জমি ধ্বংস করে মাটি কাটার অভিযোগ