হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারে পাচারের সময় পৃথক অভিযানে ১২৬০ বস্তা সিমেন্ট জব্দ

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের পতেঙ্গা ও বাঁশখালী সাগর পথ দিয়ে মিয়ানমার পাচারকালে পৃথক অভিযান চালিয়ে একহাজার ২৬০ বস্তা সিমেন্টসহ দুটি বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে। তবে বাঁশখালীতে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা সিমেন্ট জব্দ করে। এসব সিমেন্টের ওজন ৩৭ হাজার ৫০০ কেজি। অভিযানে বোটটিও জব্দ করা হয় এবং দুই পাচারকারীকে আটক করা হয়।

অন্যদিকে, শুক্রবার ভোর ৩টার দিকে বাঁশখালী থানাধীন বাংলাবাজার ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ৫১০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এসব সিমেন্টের ওজন ২৫ হাজার ৫০০ কেজি। তবে অভিযানকালে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, দুই অভিযানে জব্দ করা সিমেন্টের মোট পরিমাণ ৬৩ হাজার কেজি বা ৬৩ মেট্রিক টন। জব্দ করা হয়েছে দুটি বোটও।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন