হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদক মামলায় মায়ের যাবজ্জীবন, দুই সন্তানের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

জেলা প্রতিনিধি, পিরোজপুর

মাদক মামলায় পিরোজপুরের এক আদালত একই পরিবারের তিনজনকে সাজা দিয়েছেন। ওই মামলায় দণ্ডপ্রাপ্ত জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের মো. খলিলুর রহমানের স্ত্রী শারমীন আক্তার (৪৫) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড, তার ছেলে মো. মেহেদী হাসান মুন্না (১৯) কে ১ বছর ০৯ মাস কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা এবং মেয়ে ইকতার জাহান তিশা (২২) কে ১ বছর ৬ মাস কারাদদণ্ড ও ২ হাজার টাকা টাকা জরিমানার আদেশ দেন আদালত। ওই মামলায় অপর ছেলে সাইফুল ইসলাম পায়েল (২৬) কে খালাস প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামীদের উপস্থিতিতে ওই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপুর জেলা পরিদর্শক মো. বদরুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে ২০২২ সালের ২ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামে আসামিদের বাড়িতে অভিযান চালায়। এ সময়ে আসামিদের কাছ থেকে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ২ লাখ সাড়ে ৪ হাজার টাকা উদ্ধার করে। এ ঘটনায় এক পরিবারের ৪ জনের বিরুদ্ধে মো. বদরুল বাদী হয়ে কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ৩ জনকে দোষী সাব্যস্ত করে ওই রায় দেন।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন ও আসামি পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার