হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী টানেলের ভেতরে বাস উল্টে পাঁচজন আহত

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের অভ্যন্তরে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় টানেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। শনিবার দুপুর ২টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন ফয়সাল (৪৫) শাহজাদী (২১) ফরুক (৫০) রানি আক্তার (৩১) মুন্তাসির (১২)।

এ ব্যাপারে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী,বলেন, টানেলের ভেতরে সড়ক দুর্ঘটনায় দুপুর দুইটার দিকে পাঁচজন আহত অবস্থায় আনা হয়। এর মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। টানেলের ভেতরে স্বাভাবিক যান চলাচল বর্তমানে চালু রয়েছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম