হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার খারাংখালী এলাকায় গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় টেকনাফের হোয়াইক্যং খারাংখালি পূর্ব মহেশখালীয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক।

নিহত জান্নাত আরা বেগম (২৭) টেকনাফ উপজেলার মিনাবাজার এলাকার বাসিন্দা ঠান্ডা মিয়ার মেয়ে।

এ ঘটনায় জড়িত মোহাম্মদ ইব্রাহিম হোয়াইক্যং ইউপির খারাংখালি পূর্ব মহেশখালীয়া পাড়া গ্রামের ওমর আলীর ছেলে।

নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক জানান, বুধবার সকালে আমার ছোট বোন জান্নাত আরা বেগম ঘরের উঠানের রশিতে কাপড় শুকানোর সময় তার স্বামী মো. ইসমাইলের বড় ভাই (ভাসুর) মোহাম্মদ ইব্রাহিমের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে জান্নাত আরা বেগমের মৃত্যু হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। উক্ত বিরোধের জেরে মহিলাকে খুন করা হয়। এ ঘটনায় জড়িত ভাসুরকে আটক করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম

টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

কুমিল্লায় নিহত ৭ জনের লাশ বাড়িতে পৌঁচ্ছে দিচ্ছে জামায়াত