হোম > সারা দেশ > চট্টগ্রাম

আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩৬ টন জিরা আমদানি

উপজেলা প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে চারদিনে ৩৬ টন ভারতীয় জিরা আমদানি করা হয়েছে। আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, সারা এগ্রো এনিম্যাল নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান সোমবার ভারত থেকে সাড়ে ১২ মেট্রিক টন জিরা আমদানি করে এই বন্দর দিয়ে। মঙ্গলবার দুপুরে বন্দর থেকে ছাড়পত্র নিয়ে এই জিরা চলে গেছে রাজধানী ঢাকায়।

তিনি বলেন, চলতি মাসে তিন রাজধানী ঢাকার পৃথক তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান আরো ২৪ মেট্রিক টন জিরা আমদানি করে এই বন্দর দিয়ে।

আখাউড়া স্থলবন্দরের কাষ্টমস কতৃর্পক্ষ জানায়, প্রতি কেজি জিরা তিন ডলারে আমদানি হয়। যা বাংলাদেনি টাকায় ৪২৭ টাকা। এই জিরা আমদানির কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টের দায়িত্বে রয়েছেন মেসার্স আদনান এন্টারপ্রাইজ।

মেসার্স আদনান এন্টারপ্রাইজের মালিক আক্তার হোসেন জানান, চারটি পৃথক আমদানিকারক প্রতিষ্ঠান চলতি মাসের ৯, ১৫, ২৪ ও ২৮ তারিখ চার দফায় সাড়ে ৩৬ মেট্রিক টন জিরা আমদানি করেছে আখাউড়া স্থলবন্দর দিয়ে। প্রতি কেজি জিরা থেকে ২৫২ টাকা ৫০ পয়সা করে সরকার রাজস্ব আদায় করেছে। এ হিসেবে চলতি মাসে সাড়ে ৩৬ মেট্রিক টন জিরা আমদানি থেকে সরকার রাজস্ব আয় করেছে ৯২ লাখ ১৬ হাজার ২৫০ টাকা।

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হলো উদয় বিতর্ক প্রতিযোগিতা