কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাজী জসীম উদ্দিন বলেছেন, নির্বাচন আসলেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। এবার কোন ষড়যন্ত্র কাজ হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে জনগণের ভোটে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকায় আনন্দ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
হাজী জসীম বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন।
মিছিল শেষে বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান বলেন, দুর্দিনে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলনের ফলে স্বৈরাচারের পতন হয়েছিল। আগামী ২৭ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে কুমিল্লায় জনস্রোত সৃষ্টি হবে।