হোম > সারা দেশ > চট্টগ্রাম

দিনদুপুরে ইউপি সদস্যকে অপহরণ ও গুলি করে হত্যা

চাচাতো ভাই জানাজা শেষে বাড়ি ফেরার পথে

উপজেলা প্রতিনিধি, নাঙ্গলকোট (কুমিল্লা)

কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন (৫৫) -কে বাড়ির সামনে থেকে একদল মুখোশধারী সন্ত্রাসী অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

গুলি করে হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে তার ছেলে জুবায়ের-হোসেন ১৫ জন নামীয়ও অজ্ঞাতনামা ১০ জন সহ ২৫ জনকে আসামি করে নাঙ্গল কোট থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বক্সগঞ্জ ইউপির আলীয়ারা গ্রামে দু'গোষ্টি যুবলীগ নেতা শেখ ফরিদ, সালেহ আহাম্মদ মেম্বার ও আলাউদ্দিন মেম্বার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন থেকে আধিপত্য বিস্তার নিয়ে মারামারি সংঘর্ষ চলছিল। এ ব্যাপারে আদালতে দু'পক্ষের নয়টি মামলা চলমান রয়েছে। তার জের ধরে রোববার আলাউদ্দিন মেম্বারের চাচাতো ভাই একই গ্রামের আবুল বাশারের জানাজার নামাজ শেষ করে দুপুর সাড়ে ১২টার সময় আলাউদ্দিন মেম্বার বাড়ির সামনে এসে পৌঁছলে একদল মুখোশধারী সন্ত্রাসী সিএনজি অটোরিকশা যোগে তাকে অপহরণ করে তুলে নিয়ে যায়। মোবাইল ফোনে অপহরণের সংবাদ পেয়ে তার ভাগিনা তারেক ও ডা.আনোয়ার সন্ত্রাসীদেরকে পিছু ধাওয়া করে উপজেলার চাঁন্দাইশ গ্রামের আবুল খায়ের মাস্টারের বাড়ির সামনে এসে হাত-পা বাঁধা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার স্বজন ডা.আনোয়ার ও তারেক জানান, ‘আলাউদ্দিন মেম্বারের সাথে পূর্বশত্রুতা ছালেহ আহমদ মেম্বার, শেখ ফরিদ,শহীদসহ-মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাকে সিএনজি যোগে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সড়কের পাশে হাত পা-বেঁধে অবস্থায় ফেলে পালিয়ে যায়। এই ঘটনার জের ধরে আলীয়ারা গ্রামে দু'পক্ষের সংঘর্ষ, হামলা ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট চলছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক বলেন, একজনের হত্যার খবর পেয়ে আমরা পুলিশ নিয়ে ঘটনাস্থল উপস্থিত হয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

রামগতিতে অস্ত্র ও নগদ টাকাসহ ৩ ডাকাত আটক

কুমিল্লায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ৩

ছাত্রলীগ-যুবলীগ ঠেকাতে এবার ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রাসায়নিক বর্জ্য শোধন ছাড়া প্রাকৃতিক খালে ফেলা যাবে না: এমপি মনিরুল

বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ

টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন ও কনসার্ট

কসবায় বন্ধুর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

চৌদ্দগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

মালয়েশিয়া পাচারের সময় ৫০ জন উদ্ধার, ৯ দালাল আটক