হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে পশ্চিম সুবিদপুর ইউনিয়নের বদরপুর রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মুলপাড়া হাজী বাড়ির খাজা আহমদ খানের ছেলে ইকবাল খান (১৭)।এবং একই গ্রামের ওবায়দুল হক মজুমদারের ছেলে শাহাদাত হোসেন (১৬)।

স্থানীয়রা জানান, ইকবাল খান ও শাহাদাত হোসেন একই মোটরসাইকেলে করে একতা বাজার থেকে পূর্ব দিকে মুন্সিরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বদরপুর রাস্তার মাথায় গেলে একপাশে ছিলো যন্ত্র দানব ট্রাক্টর, অপর পাশে অটোবাইক। এসমসয় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইকবাল ও শাহাদাত গুরুতর আহত হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে গেলে কর্মরত চিকিৎসক ইকবাল খানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় শাহাদাতকে ঢাকায় পাঠানো হলে সে পথে সে মারা যায়।

ফরিদগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম জানান, নিহত ইকবাল খানের মরদেহ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত