হোম > সারা দেশ > চট্টগ্রাম

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কার্যক্রম নির্মূল করা হবে: আজম চৌধুরী

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত আধুনিক জনপদে রূপান্তরের অঙ্গীকার নিয়ে মাঠে সক্রিয় হয়েছেন বিএনপির প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও আলীনগর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তার বড় ভাই আজম চৌধুরী।

গণসংযোগকালে আজম চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় এলে জঙ্গল সলিমপুরবাসীর ভবিষ্যতে আর কোনো দুঃখ থাকবে না। এই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করা হবে। অধ্যাপক আসলাম চৌধুরী ইতোমধ্যে চট্টগ্রাম-৪ আসনকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকা হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে ছিন্নমূল ও আলীনগরসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ চালানো হচ্ছে। এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, তারা পরিবর্তন ও নিরাপদ পরিবেশ চায়।

গণসংযোগে উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন। তিনি বলেন, মরহুম আলী আক্কাসের নেতৃত্বেই একসময় ছিন্নমূলবাসী সংগঠিত হয়েছিল। তার আত্মার মাগফিরাত কামনায় আমরা দোয়া মাহফিল করেছি। ইনশাল্লাহ, তার স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।

রোববার বিকেলে সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ধানের শীষের পক্ষে অনুষ্ঠিত বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলিং অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সভাপতি আমজাদ হোসেন চৌধুরী।

তিনি বলেন, আসলাম চৌধুরী একজন মজলুম ও কারা নির্যাতিত নেতা। এত ত্যাগের পরও তিনি মানুষের পাশে দাঁড়ান। তার সততা ও মানবিকতা তাকে জনগণের আস্থার কেন্দ্রে পৌঁছে দিয়েছে। জনসভায় উপস্থিত ছিলেন অধ্যাপক আসলাম চৌধুরীর সহধর্মিণী জামিলা নাজনীন মাওলা।

‎জনগণের জন্য বরাদ্দের ১ টাকাও আত্মসাৎ করব না

নির্বাচিত হলে বাঁধ নির্মাণের মাধ্যমে ফেনীকে রক্ষা করব: বিএনপির প্রার্থী মজনু ‎ ‎

সাগরে ফিশিং ট্রলির ধাক্কায় এক জেলের মৃত্যু, নিখোঁজ আরেক জেলে

‎রায়পুরে জামায়াত–বিএনপি সংঘর্ষ, আহত ২

নির্বাচনের পর দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: সালাহউদ্দিন আহমদ

সেনবাগে স্বতন্ত্র প্রার্থী কাজী মফিজের গণসংযোগ

কুমিল্লায় আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

সেনবাগে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, আহত ১৮

বিএনপি সরকার গঠন করলে মাদকমুক্ত সমাজ গড়া হবে : শাহজাহান চৌধুরী

দেবিদ্বারে ট্রাক প্রতীকের মাইকিংয়ে বাধা ও মারধরের অভিযোগ