হোম > সারা দেশ > চট্টগ্রাম

কৃষকদল নেতার চুরির ভিডিও ভাইরাল, হলেন বহিষ্কার

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন নামে এক কৃষকদল নেতার চুরির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজু।

সাহাব উদ্দিন সদর উপজেলার চরশাহী ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের সদস্য ছিলেন।

জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজুর স্বাক্ষরিত বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাহাবউদ্দিনকে দলীয় সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কোন প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার আহ্বান করা হয়েছে।

জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩-৪ দিন আগে সাহাব উদ্দিনসহ দুজন পার্শ্ববর্তী কুশাখালী ইউনিয়নের একটি ঘরে চুরি করতে ঢুকে। সিসি ক্যামেরাতে সেই দৃশ্য ধরা পড়ে। লুঙ্গি ও শার্ট পরিহিত নেতার হাতে একটি চুরি ও একটি টর্চ লাইট ছিল। সেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, ৩-৪ দিন আগে ঘটনাটি ঘটেছে। যার ভিডিও রয়েছে। এ ঘটনায় ওই পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ

মা এখনো জানেন না একমাত্র ছেলে বেঁচে নেই

উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম বন্দরে শিল্প নিরাপত্তা বিষয়ে আঞ্চলিক প্রশিক্ষণ শুরু

প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগে ভাগ্নে গ্রেপ্তার

প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, লুটপাট

স্কুলছাত্রকে গুলির ঘটনায় কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার আটক ৪

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে আবারো পাথর নিক্ষেপ, আহত যুবক

ফেনী সরকারি কলেজে ফরিদ-কমরুল প্যানেল জয়ী