হোম > সারা দেশ > চট্টগ্রাম

জাহিদুল করিম কচিসহ ১৪ গুণী পেলেন একুশে পদক

চট্টগ্রাম ব্যুরো

আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচিসহ ১৪ জন গুণী ব্যক্তিকে একুশে স্মারক সম্মাননা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন-চসিক।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের সংলগ্ন জিমনেসিয়াম মাঠে চলমান অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

এ বছর সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একুশে পদক পান জাহিদুল করিম কচি। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব ও সিডিএ বোর্ড সদস্য। পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি সাংবাদিকতা করছেন।

একুশে পদকপ্রাপ্ত বাকিরা হলেন- ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় অধ্যাপক সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় কামরুন মালেক, সংগীতে নকীব খান ও ক্রীড়ায় তামিম ইকবাল খান।

এছাড়া সাহিত্যে অধ্যাপক আসহাব উদ্দিন চৌধুরী (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় অধ্যাপক সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু-চিকিৎসা সাহিত্যে অধ্যাপক প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিললুর রহমান ও অনুবাদে ফারজানা রহমান শিমু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে যদি পাহাড় চলে যায়, তাহলে কীভাবে বর্ণনা করবেন? আমাদের পাহাড়, সমুদ্র ও সিআরবি আছে। এগুলো যদি চলে যায়, তাহলে চট্টগ্রামের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে।’

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম, দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।

আ.লীগের বিরুদ্ধে কলম চালিয়েছেন জাহিদুল করিম কচি

দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে নির্ভীকভাবে লিখে গেছেন জাহিদুল করিম কচি। আপসহীন মনোবল আর সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। সত্যের পথ থেকে বিচ্যুত না হয়ে সব বাধা-বিপত্তি অতিক্রম করে দেশ ও জাতির পক্ষে কলম চালিয়ে গেছেন নিরলসভাবে। তার এই অর্জন কেবল তার ব্যক্তিগত নয়। বরং এটি মুক্তচিন্তা, নিরপেক্ষ সাংবাদিকতা এবং নির্যাতিতের পক্ষে সোচ্চার থাকার এক অনন্য স্বীকৃতি।

তৃতীয় দিনের অবরোধে অচল চট্টগ্রাম বন্দর

নিজাম হাজারীসহ ১৫৭ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সীতাকুণ্ডে আমিরের জনসভা ঘিরে ২ লাখ নেতাকর্মী জমায়াতের পরিকল্পনা

ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি বিএনপি নেতা গ্রেপ্তার

তরুণদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক : পীর চরমোনাই

চান্দিনায় ৫০০ টাকা দান করায় ১০ হাজার টাকা জরিমানা

লড়াইয়ের মাঠে পিছিয়ে থাকলেও বিএনপির ভোট কাটবেন সাদিক

সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী কারাগারে

আন্দোলনে স্থবির চট্টগ্রাম বন্দর শতকোটি টাকার ক্ষতি

বাঁশখালীতে বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার