হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিজের নাম ও দল পরিবর্তন করে প্রার্থী হলেন আ.লীগ নেতা

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ছবি: আমার দেশ।

বৈধ হওয়া ১০ প্রার্থীর মধ্যে ৯ জনের নাম পরিচয় জানা গেলেও গণফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম ভূইয়ার পরিচয় নিয়ে শুরু হয় মানুষের মধ্যে বিভ্রান্তি। এই দলে, এই নামে, কারো পরিচয় নিশ্চিত করে কেউ জানেন না।

পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্র সূত্রে জানা যায়, গণফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম ভূইয়ার বাড়ি নবীনগর উপজেলার গুড়িগ্রামে।

পরে খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার নজরুল ইসলাম নবী নিজের নাম পরিবর্তন করে হয়েছেন নজরুল ইসলাম ভূইয়া। এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নজরুল ইসলাম নবীকে একাধিকবার তার মোবাইল ফোন নাম্বারে কল দিলেও তিনি ফোন রিসিভ করে নাই।

খোঁজ নেওয়ার সময় কেউ কেউ মজা করে বলেছেন, আরে ভাই, ভালো করে খবর নিয়ে দেখেন, ৫ আগষ্টের আগে গাছে গাছে যে ঝুলে থাকতো ব্যারিস্টার নজরুল ইসলাম নবী, তিনিই হবেন।

রোববার দুপুরে তিনি তার ‘ব্যারিস্টার নজরুল ইসলাম নবী’,ফেসবুক আইডি থেকে লিখেন,

‘বিসমিল্লাহির রাহমানির রাহীম। আমার নমিনেশনখানি যাচাই-বাছাইয়ে আল্লাহ তাআলার রহমতে বৈধ বলিয়া ঘোষিত হইয়াছে। সবাই আমার জন্য দোয়া করিবেন যেন নির্বাচিত হয়ে আপনাদের সেবা করিতে পারি। ’

এরপরই নিশ্চিত হওয়া গেছে নজরুল ইসলাম নবী'ই নিজের নাম ও দল পরিবর্তন করে নজরুল ইসলাম ভূইয়া নাম দিয়ে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে

গণফ্রন্টের প্রার্থী হয়েছেন।

কাপ্তাইয়ে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য গুরুতর জখম

রেলওয়ে পূর্বাঞ্চলের শতকোটি টাকার জমি বিনা টেন্ডারে বরাদ্দ

চান্দিনায় সাংবাদিক হয়রানি: এসি ল্যান্ড ফয়সালকে জৈন্তাপুরে বদলি

নদীতে ভাসমান ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন