হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাতিলের পর বিকেলে ছাড়ল জেদ্দাগামী ফ্লাইট

চট্টগ্রাম ব্যুরো

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে চট্টগ্রামের আকাশপথে। রোববার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। এর মধ্যে তিনটি বহির্গামী (ডিপার্চার) এবং সাতটি আগমনী (অ্যারাইভাল) ফ্লাইট ছিল।

তবে বাতিলের তালিকায় থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর বিজি-১৩৫ ফ্লাইটটি বিকেল ৪টায় ৪১৯ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে জেদ্দা-এর উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে একই কারণে আরও ছয়টি ফ্লাইট বাতিল করা হয়েছিল।

বাতিল ফ্লাইটগুলোর মধ্যে দুবাই, শারজাহ ও দোহাগামী কয়েকটি ফ্লাইট রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি