হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে কারাগারে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বলছে, অসুস্থ হওয়ার পরপরই তাকে হাসপাতালে চিকিৎসা দেওয় হয়েছিল।

হাজতির নাম মো. হুমায়ুন কবির ওরফে মাঈনউদ্দিন (৩৫)। তিনি জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে। চুরির একটি মামলায় তিনি নোয়াখালী জেলা কারাগারে হাজতি হিসেবে আটক ছিলেন।

জানা গেছে, ১৯ এপ্রিল একটি চুরির মামলায় চাটখিল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ার পর তার শরীরে আঘাতের কিছু চিহ্ন দেখতে পান সংশ্লিষ্টরা।

কারাগার সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজের আগে হুমায়ুন কবির হঠাৎ বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতা অনুভব করেন। পরে কারা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বিকেল সাড়ে ৩টার দিকে তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

স্বজনেরা অভিযোগ, কারাগারে অসুস্থ হওয়ার পর যথাসময়ে উন্নত চিকিৎসা দেওয়া হয়নি। চিকিৎসায় অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে বলে দাবি করেন।

নোয়াখালী জেলা কারাগারের জেল সুপার আবদুল বারেক বলেন, ওই হাজতি বাহিরে পাবলিক এসল্টের শিকার হন। কারাগারে অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কারা মেডিকেলে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়।

এমই

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই প্রবাসীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫

পদবঞ্চিতদের বাধায় ছাত্রদলের আনন্দ মিছিল পণ্ড, আহত ৪

মেয়েকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

কুমিল্লায় বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

অসচ্ছল পরিবারের মাঝে ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও গরু বিতরণ জামায়াতের

ধর্ষণ মামলায় ফাঁসানো সেই ইমাম মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে

চট্টগ্রাম ডিসি জাহিদের মানবিকতায় জেলে পরিবারে ফিরল হাসি

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে: গণপূর্তমন্ত্রী

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী