হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাঁদপুরে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

জেলা প্রতিনিধি, চাঁদপুর

ছবি: আমার দেশ।

চাঁদপুরে বেগম জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল নেমেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাকে কেন্দ্র করে শহরজুড়ে নেমে আসে জনশ্রোত। জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নেন।

এ সময় জানাজাস্থল এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। এ যেন শোক ও ভালোবাসার মিলনমেলা। তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশগ্রহণ করেন।

জানাজার আগে সংক্ষিপ্ত আলোচরা করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসাইন, সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া,গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজি রাসেল, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গায়েবানা জানাজার নামাজ পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসাইন হাওলাদার। মোনাজাত পরিচালনা করেন হাফেজ অলিউল্লাহ খান।

ক্যাপশন:- চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠে বেগম জিয়ার গায়েবানা জানাজার একাংশ।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার