হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

ইউপিডিএফ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে সুজন বড়ুয়া ওরফে সাইমন (২৯) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকালে তাকে র‌্যাব-৭ এর একটি দল গ্রেপ্তার করে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এ.আর. এম

মোজাফ্ফর হোসেন। গ্রেপ্তার সুজন বড়ুয়া সাইমন খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার সাঁওতাল পাড়া গ্রামের মৃত অশোক বড়ুয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুজন বড়ুয়ার বিরুদ্ধে বায়েজিদ থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি ও খাগড়াছড়ির লক্ষীছড়ি থানায় চুরি ও নাশকতার দু’টি মামলা আছে।

আসামিকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭