হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনন্দ মুহূর্তেই বিষাদ, দীঘির পানিতে নিভে গেল সিমরানের প্রাণ

উপজেলা প্রতিনিধি, ছাগলনাইয়া (ফেনী)

নানার বাড়িতে বেড়াতে এসে আর ফেরা হলো না ১৪ বছর বয়সী সিমরানের। আনন্দঘন একটি বেড়ানো মুহূর্ত পরিণত হলো আজীবনের বেদনায়। তিন বোনের একমাত্র ভাই এবং মা-বাবার একমাত্র সন্তানকে হারিয়ে শোকে মুহ্যমান পরিবার।

নিহত সিমরান ফেনী সদর উপজেলার লালপুর এলাকার শিপন ও খোদেজা দম্পতির একমাত্র ছেলে। সে নানার বাড়ি ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দারোগাহাট এলাকায় বেড়াতে এসেছিল।

সোমবার বিকেলে বাড়ির পাশের কৈয়ারা দীঘিতে মাছ ধরতে গিয়ে ককসিটের তৈরি ভেলায় চড়ে দিঘীর মাঝখানে গিয়ে পানিতে ডুবে যায় সিমরান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাত্র ১৪ বছর বয়সে একমাত্র সন্তানকে হারিয়ে শোকের সাগরে ভাসছেন তার বাবা-মা ও স্বজনরা। তাদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ হয়ে ওঠে হৃদয়বিদারক। সিমরানের অকাল মৃত্যুতে দারোগাহাট এলাকাসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না