হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম–দোহাজারী রেললাইন উঁচু করার পরিকল্পনা, জানালেন রেল প্রতিমন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো

ডুবে যাওয়া রেললাইন পরিদর্শন করছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি: আমার দেশ

টানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের একটি অংশ পানির নিচে তলিয়ে যাওয়ার পর জলাবদ্ধতার স্থায়ী সমাধানে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনার কথা জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী।

এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বুধবার সকালে চট্টগ্রামের ষোলশহর এলাকায় পানিতে তলিয়ে যাওয়া রেললাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা যাত্রীদের ভোগান্তিমুক্ত করতে চাই। ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত ৪৭ কিলোমিটার রেললাইন পাঁচ ফুট উঁচু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে অতিবৃষ্টিতেও রেললাইন তলিয়ে যাবে না এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হবে।

তিনি জানান, প্রকল্পটি বর্তমানে টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। দ্রুত কাজ শুরু হবে বলেও আশা প্রকাশ করে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

এদিকে টানা কয়েক দিনের ভারি বর্ষণে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের ষোলশহর ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০মিটার পানিতে তলিয়ে যায়। বুধবার থেকে এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, মঙ্গলবার থেকে ওই অংশের রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে ছিল। বুধবার প্রতিমন্ত্রী পরিদর্শনের সময় সেখানে পানির উচ্চতা ছিল প্রায় দেড় ফুট। তবে রেললাইনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি।

ক্ষতিগ্রস্ত এলাকা গ্যাংকারে করে পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী হাঁটুসমান পানিতে নেমে পরিস্থিতি দেখেন। এ সময় তার সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব যাত্রী আগাম টিকিট কেটেছেন এবং ভ্রমণ বাতিল করতে চান, তারা প্রচলিত নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে টিকিটের অর্থ ফেরত নিতে পারবেন।

এমই

পাহাড় ধসে মাটির নিচে মাদরাসা, নিহত ৫

ঈদগাঁওয়ে ২০ গ্রামে ধসের শঙ্কায় ব্রিজ ও পাহাড়

গাজীপুরে আবারো পোশাক কারখানায় শ্রমিক অসুস্থ, বাড়ছে রহস্য

১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার হলো দুই বার্মিজ অজগর

চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা

জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু, মা আহত

দুই দিন ধরে ভারি বর্ষণ, সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা

ঢাকা-সিলেট মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ