হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমার দেশ সাংবাদিকের ওপর হামলা, আসামিকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আলটিমেটাম

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কাউন্সিলর, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি, একুশে বাংলা পত্রিকার সম্পাদক ও আমার দেশ বুড়িচং উপজেলা প্রতিনিধির ওপর হামলাকারী সালাহউদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার উদ্যোগে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত সাংবাদিকরা হামলার নেতৃত্বদানকারী সালাহউদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুক তাপসের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ৭১ টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান কাজী এনামুল হক ফারুক, এখন টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান সাইফুল্লাহ খালিদ, আমার দেশ-এর কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসানসহ অন্য জেলা ও উপজেলার সাংবাদিকরা।

ভুক্তভোগী শাখাওয়াত হাফিজ বলেন, বুড়িচংয়ের ময়নামতি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফ আহমেদের জমি জোরপূর্বক দখল করতে যান একই ইউনিয়নের বিএনপি সভাপতি সালাহউদ্দিন আহমেদ। সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে সালাহউদ্দিন ও তার বাহিনী আমাকে মারধর শুরু করে। আমার মোবাইল নিয়ে যায় এবং তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে হামলা চালায়।

এ হামলার ঘটনায় পরদিন বুড়িচং থানায় মামলা করি। মামলার ছয়দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, সাংবাদিকের ওপর হামলার পরও আসামি গ্রেপ্তার হচ্ছে না। দুর্নীতির সংবাদ প্রচার করতে গিয়ে আক্রমণ সভ্য সমাজে হতে পারে না।

আসামিদের দ্রুত গ্রেপ্তার করুন, অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। আমার দেশ-এর কুমিল্লা জেলা প্রতিনিধি এম হাসান বলেন, শাখাওয়াত হাফিজ আমার দেশ-এর বুড়িচং উপজেলা প্রতিনিধি। তার ওপর হামলাকারী সালাহউদ্দিনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। যাতে আর কোনো সন্ত্রাসী সাংবাদিকদের ওপর আক্রমণ করতে সাহস না পায়।

এ সময় উপস্থিত সব সাংবাদিকরা আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামি সালাউদ্দিনকে গ্রেপ্তার করে আইনে আওতার আনার জন্য দাবি জানান।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৮ কিলোমিটারজুড়ে মাইন আতঙ্ক

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লাখ ইয়াবা গায়েব

শতাধিক করাতকলে লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল

আমার দেশে সংবাদ প্রকাশের পর বেড়েছে চিকিৎসাসেবার মান

ফেনীতে মুখে মাস্ক পরে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪

কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন কলা বিক্রেতা

বজ্রপাতে মামাতো-ফুফাতো ভাই বোনের মৃত্যু

ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাইয়ের মৃত্যু

বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তের যাবজ্জীবন

চৌদ্দগ্রামে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ