হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালী-৬ আসনে বেসরকারিভাবে হান্নান মাসউদ বিজয়ী

নোয়াখালী ও হাতিয়া প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম থেকে ২৬ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এ ফলাফল ঘোষনা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, শাপলা কলি প্রতিকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয় নিশ্চত করেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট। অন্যান প্রার্থীদের মধ্যে হরিণ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ফজলুল আজিম ৪৬৮০ ভোট, ফুটবল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী তানভীর উদ্দিন রাজিব ৩৭১৪ ভোট, হাত পাখা প্রতিকের মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ ২১৭৯ ভোট, তারা প্রতিকে মোহাম্মদ আবদুল মোতালেব ১২৩৭ ভোট, একতারা প্রতিকের আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক ৩৮৯ ভোট, লাঙ্গল প্রতিকের এটিএম নাবী উল্যাহ ২৭১ ভোট, ট্রাক প্রতিকে মোহাম্মদ আজহার উদ্দিন ১৯১ ভোট, ছাতা প্রতিকে মোহাম্মদ আবুল হোসেন ৮৫ ভোট পেয়েছেন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮৪ জন। মোট প্রাপ্ত ভোট ১ লাখ ৬৬ হাজার ৩৫১। এর মধ্যে হ্যাঁ ভোট দিয়েছেন ১ লাখ ৯২৫ জন, না ভোট দিয়েছেন ৫৩ হাজার ২৪৮ জন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, নোয়াখালী-৬ হাতিয়া আসনে সামান্য কয়েকটি ছোট খাটো ঘটনা ছাড়া সুস্থ সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম সম্পর্ণ হয়েছে।

লক্ষ্মীপুর-২: বিএনপির খায়ের ভূঁইয়া বেসরকারিভাবে বিজয়ী

চট্টগ্রাম-১২ আসনে ধানের শীষ প্রার্থী এনামুল হক এনাম বিজয়ী

খাগড়াছড়ির একমাত্র আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী

নোয়াখালী-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন

কুমিল্লা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী শাওন বেসরকারিভাবে বিজয়ী

ব্রাহ্মণবাড়িয়ায় জোনায়েদ সাকি জয়ী

কুমিল্লা-১১ আসনে বেসরকারিভাবে বিজয়ী জামায়াত প্রার্থী ডা. তাহের

চট্টগ্রাম-১২ আসনে বিপুল ভোটে বিজয়ী ধানের শীষের প্রার্থী

চাঁদপুর-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ড. মো : জালাল উদ্দিন

নোয়াখালী-৩ আসনে বেসরকারিভাবে বরকত উল্লাহ বুলু জয়ী