হোম > সারা দেশ > চট্টগ্রাম

পেকুয়ায় বাস চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি (পেকুয়া) কক্সবাজার

কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া ( এবিসি ) আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানান, পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান।

‎‎নিহতরা হলেন, নবগঠিত মাতামুহুরি উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছয়কুড়ি টিক্কা এলাকার আবদু রশিদের ছেলে হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার তোতা বেপারীর ছেলে আফজাল সরকার (৪৫)।

আহতরা হলেন, পেকুয়া উপজেলার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২) ও শাহেদ (২২) এবং নিহত হাসান আলী পরিবারে ২ সদস্য পাখি বেগম (৫৫) ও রামিম (১০) ।

‎‎স্থানীয় মেহেদী হাসান জানান, সকালে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী অটোরিকশা টইটং বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এস আলম পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক সহ ৬ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

‎অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাউজানে যুবদল নেতা খুনের ঘটনায় দুই দিনেও মামলা হয়নি

কারবালার শিক্ষা ছড়িয়ে দিতে দক্ষিণ আশিয়ায় ১০ দিনের মাহফিল

পেকুয়ায় বাস চাপায় আহত ৫

লামা সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও তামিম

মেঘনায় হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার ভারতীয় ফেনসিডিল জব্দ

নোয়াখালীতে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা

‘কাপ্তাইয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয়’ শীর্ষক সভা

লোনের স্ট্যাম্প চুরি দেখে ফেলায় চট্টগ্রামে মা-মেয়ে হত্যা

নাগরিক সেবার করুণদশা সীতাকুণ্ডে