হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলব উত্তরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

মতলব উত্তর (চাঁদপুর) দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র। ছবি: আমার দেশ

মতলবে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করেছেন পরীক্ষার সাথে সংশ্লিষ্ট প্রশাসন।

মঙ্গলবার এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে স্থানীয় সাংবাদিকরা পরীক্ষা কেন্দ্র দেখতে সচিবের অনুমতি চান। কেন্দ্র সচিব জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা চলাকালে সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে ।

শর্তসাপেক্ষে কেন্দ্র পরিদর্শনে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি থাকলেও স্থানীয় প্রশাসনের এরকম কঠোর নিষেধাজ্ঞার বিষয়ে উপজেলার সাংবাদিকরা চরমভাবে ক্ষুব্ধ হয়েছে।

ক্ষোভ প্রকাশ করে উপজেলার সিনিয়র কয়েকজন সাংবাদিক জানান, শিক্ষা মন্ত্রণালয়ে এরকম নিষেধাজ্ঞা না থাকলেও স্থানীয় প্রশাসনের এই ধরনের কঠোর নিষেধাজ্ঞা খুবই দুঃখজনক।

চরকালিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপি'র সহ-সভাপতি আব্দুল গনি তপাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা পরীক্ষা কেন্দ্রে গেলে নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে আরো সহায়ক হতো।

বেলা ১১ টায় উপজেলার ফরাজীকান্দি কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দাখিল পরীক্ষা দেখতে গেলে কেন্দ্র সচিব অতাউল করিম মুজাহিদ সাংবাদিকদের জানান, একটু আগেই উপজেলা নির্বাহী অফিসার মহোদয় পরীক্ষা চলাকালীন কোনো সাংবাদিক যেনো পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করেন। সে বিষয়ে সকল কেন্দ্র সচিবকে মোবাইল ফোনে নির্দেশনা দিয়েছেন। কাজেই, আমার কিছু বলার নেই। আপনার কোনো কথা থাকলে ইউএনও ম্যাডামকে বলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, নির্দেশনাটি মূলত আমার না। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মহোদয় আমার মুঠোফোনে এই নির্দেশনা দিয়েছেন। আমি শুধু নির্দেশনা বাস্তবায়নে কাজ করেছি।

এমই

চবি ছাত্রদল সাধারণ সম্পাদকে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিভিন্ন পরামর্শ

কৃষকের অধিকার আদায়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী