হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ, বদলি ১০

জেলা প্রতিনিধি, নোয়াখালী

প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান তিন দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে নোয়াখালীতে ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এসব স্কুলের সব শিক্ষককে জেলা প্রাথমিক শিক্ষা অফিস শোকজ নোটিস দিয়েছে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের বিভিন্ন জেলার ৪২ জন সহকারী শিক্ষককে প্রশাসনিক কারণে অন্য জেলাতে বদলি করেছে। এ সরকারি সিদ্ধান্তের কারণে নোয়াখালীর ১০ শিক্ষককে বদলি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় যে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব পৃথকভাবে কারণ দর্শানোর নোটিস দেন।

নোটিসে উল্লেখ করা হয়, ২ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা চলছে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। কিন্তু সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা সরকারি নির্দেশনা অমান্য করে পরীক্ষা নেননি।

তারা কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে বাধা সৃষ্টি করেছেন এবং বিদ্যালয়ে তালা লাগানো হয়েছে, যা দায়িত্বহীন আচরণ।

নোটিসে আরো বলা হয়, সরকারি কর্মচারী হিসেবে এ ধরনের আচরণ সরকারি কর্মচারী আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর স্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ। তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নোয়াখালীর ১০ জন শিক্ষককে শাস্তিমূলক বদলি করে। এর মধ্যে চাটখিল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিলকিস আক্তারকে চাঁদপুরের হাজীগঞ্জে।

চাটখিল শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম জিল্লুর রহমানকে চাঁদপুরের শাহরাস্তিতে। সদরের ত্রিফালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুউদ্দিনকে লক্ষ্মীপুরের রায়পুরে। সেনবাগ উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর হোসেন সুমনকে লক্ষ্মীপুরের রায়পুরে।

সেনবাগ ছাতারপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মাওলা বাবুকে লক্ষ্মীপুরের রায়পুরে, সেনবাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুদ্দিন ভূঁইয়াকে লক্ষ্মীপুরের কমলনগরে, সোনাইমুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলামকে লক্ষ্মীপুরের কমলনগরে, সদরের চরশল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ উদ্দিনকে লক্ষ্মীপুরের সদরে, কবিরহাটের ছাপরাশিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক আব্দুল করিমকে লক্ষ্মীপুরের কমলনগরে, কবিরহাটের মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিফাতুর রহমানকে চাঁদপুরের ফরিদগঞ্জে বদলি করা হয়েছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭