হোম > সারা দেশ > চট্টগ্রাম

যৌথ বাহিনীর অভিযানে হাইমচরে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

চাঁদপুরের হাইমচর উপজেলা বাংলাদেশ সেনাবাহিনী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (BFSA)-এর যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ৭টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সদর আলগী বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান-এর নেতৃত্বে এবং বাংলাদেশ সেনাবাহিনী ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ২ ডায়াগনস্টিক সেন্টার, ২ ফার্মেসি, ১ হোটেল, ১ মুদি দোকান এবং ১টি বেকারিসহ মোট সাতটি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরণের অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অনিয়মের মধ্যে অপরিষ্কার পরিবেশ, খাদ্যদ্রব্যে ভেজাল অথবা মেয়াদোত্তীর্ণ পণ্য রাখাসহ অন্যান্য ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এই অনিয়মগুলোর ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ আরিফুল হাসান এবং ভোক্তা অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না