হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর নিহত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ছবি: আমার দেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. জিহাদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার পূর্ব কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। এ ঘটনায় এলকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ স্থানীয়রা জানান, জিহাদের বাবা আজগর আলী ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কুট্টাপাড়া এলাকার একটি খালে মাছ ধরছিলেন। রাতে জিহাদ তার বাবাকে ডেকে আনতে গেলে কুট্টাপাড়া বিজ্রসংলগ্ন স্থানে কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের ধরতে পুলিশের তিনটি ইউনিট কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

চট্টগ্রামে সরকারি অফিসে সন্ত্রাসের হোতা আ.লীগ নেতা ‘রয়েল নাসির’

কক্সবাজারে বন্যায় ২৪ জনের প্রাণহানি

চার নদীর পানি ৬ পয়েন্টে বিপৎসীমার ওপরে

পাহাড় কেটে ডেকে আনা দুর্যোগ

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

‍বন্যায় বিপর্যস্ত পেকুয়া, চুলায় জ্বলছে না আগুন

রাউজানে টানা বর্ষণে জ্বলছে না চুলা, বিশুদ্ধ পানিরও অভাব

জ্বালানি ছাড়াই শক্তি উৎপাদন সুহাইলের

আজ ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'প্রতিরোধ দিবস'

জুলাইকে ব্যবহার করে বিএনপি ক্ষমতায় এসেছে: হাসনাত আবদুল্লাহ