হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবৈধ বালুমহাল অভিযানে ইউএনও-ওসির ওপর হামলা ও গুলি, আহত ১৫

উপজেলা প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি জেলার রামগড়ের বলিপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে অবৈধ বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের ওপর ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। হামলায় উপজেলা নির্বাহী কমর্কর্তা, রামগড় থানার ওসিসহ ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনসার ও পুলিশ ১০ রাউন্ড শর্টগানের রাবার বুলেট ছোড়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কমর্কর্তা কাজী শামীম জানান, বলিপাড়া এলাকায় ১০টি স্থানে কৃষিজমিতে বিশাল বিশাল গর্ত করে বালু উত্তোলন করছিল। এ সময় একশ থেকে দেড়শ বালুসন্ত্রাসী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা করে ।

তিনি জানান, ইউএনও, ওসি, আনসারসহ ১৫ জন আহত হন।

হামলায় আহত রামগড় থানার ওসি নাজির আলম জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রের নির্দেশে পুলিশ ও অনসার সদস্যরা শর্টগানের ১০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন নুর হোসেন, সুমন ত্রিপুরা ,আজাদ ও মাথায় গুলিতে অহত আবুল হাসান অভিযোগ করেন, অভিযানকালে কৃষি সেচের তিনটি শ্যালো মেশিন ভাঙচুর ও নষ্ট করে দেওয়ায় তারা প্রতিবাদ করতে গেলে ম্যাজিস্ট্রেট গুলির নির্দেশ দেন।

গুলির ঘটনায় গ্রামবাসী জীবন বাঁচাতে ইটপাটকেল নিক্ষেপ করে প্রতিবাদ জানায়।

এ রিপোর্ট লেখা পর্য়ন্ত থানায় কোনো মামলা হয়নি।

এমই

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত