হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলব দক্ষিণে বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর)

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎপৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম রিনা (৬৫) ওই গ্রামের মৃত শাহাদাত খানের স্ত্রী ও তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।

সরেজমিনে জানা গেছে, বাড়ির প্রায় ৫শ গজ উত্তর দিকে নতুন ভিটা বাড়িতে সেলো মেশিন দিয়ে পানি দেয়ার জন্য রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির তার থেকে সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শী বাবুল বলেন, আমেনা বেগম রিনা ও এনামুল হক রাসেলের শরীরে আগুন জ্বলতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে বালি দিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও বাঁচানো সম্ভব হয়নি তাদের।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক ঘটনাস্থলে ছুটে যান এবং লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

হাফিজুর রহমান মানিক বলেন, লাশের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে তাদের নিকট আত্মীয়ের নিকট হস্তান্তর করা হয়।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার