হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রেন-বাসের সংঘর্ষের ২৪ ঘণ্টা পার হলেও ধরাছোঁয়ার বাইরে দুই গেটম্যান

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষের ২৪ ঘণ্টা পার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন দুই গেটম্যান । তবে এ দুর্ঘটনায় দুই গেটম্যান কে আসামি করে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার তহুরা জান্নাত। আসামি ধরার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ দিকে এ দুঘটনায় সোমবার সকালে মামলা দায়ের করেছেন নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার । লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা লাকসাম রেলওয়ে স্টেশন থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দিন । মামলার বাদীর সাথে থাকা শেফালী আক্তারের ছোটো ভাই হেলাল উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ।

গত শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এতে ১২ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম