হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের যুবদল সাধারণ সম্পাদক শহিদুল্লাহ (৫৫)কে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে পোকখালী ইউনিয়নের মুসলিম বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শহিদুল্লাহকে আটক করা হয়। তার দেহ তল্লাশিতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের জন্য ব্যবহৃত ১২টি ফুয়েল পেপার উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান জানান, সংবাদের ভিত্তিতে বাজার সংলগ্ন নূর আলমের ফার্মেসীর সামনে অবস্থানরত কয়েকজনকে ধাওয়া করার সময় শহিদুল্লাহকে আটক করা হয়। তিনি বলেন, ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শহিদুল্লাহ পূর্ব পোকখালী দক্ষিণ পাড়ার এনামুল হকের ছেলে এবং পোকখালী ইউনিয়ন যুবদলের ২ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পোকখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আজম খাঁন ও সাধারণ সম্পাদক মনজুর আলম জানান, উপজেলা যুবদল আহ্বায়ক কামাল হোসেনের নির্দেশনায় সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পটিয়ায় শিশু জায়হান হত্যার রহস্য উদঘাটন

বাঁশখালীতে হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক উঠান বৈঠক

বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

অবৈধ গ্যাস ব্যবহারে কোটি টাকার ক্ষতি, দুইজন কারাগারে

যাত্রাবাহী বাস শ্যামলীর ধাক্কায় সুপারভাইজার নিহত

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে মামলা

পুলিশ-শীর্ষ সন্ত্রাসীর সহযোগীর অডিও ভাইরাল

ফুলের শুভেচ্ছা নিতে নিতে হয়রান দেবিদ্বারের ইউএনও, বিঘ্নিত দাপ্তরিক কাজ

চট্টগ্রামে হঠাৎ থমকে গেছে দুদকের মামলার কার্যক্রম

আমার নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখতে পাবেন