হোম > সারা দেশ > চট্টগ্রাম

জাটকা শিকারে মাস্টারমাইন্ডদের ধরে মামলা দায়ের করা হবে: ডিসি চাঁদপুর

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

চাঁদপুরের হাইমচর উপজেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হয়েছে। ‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার দুপুরে এ সপ্তাহ (৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল) উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে উপজেলার নীলকমল বারতহবিল চরে এক আলোচনা সভা ও নৌ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে স্থানীয় প্রশাসন, মৎস্যজীবী এবং ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, হাইমচর উপজেলা জাটকা ইলিশের প্রধান বিচরণ ক্ষেত্র। প্রতি বছর বিভিন্ন অঞ্চল থেকে জেলেরা এখানে মাছ ধরতে আসে। তবে এ বছর তাদের আগমন ঠেকাতে প্রশাসন সক্ষম হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, হাইমচর উপজেলার কয়েকটি ইউনিয়নের কিছু ইউপি সদস্য জাটকা ইলিশ নিধনের মূল পরিকল্পনাকারী হিসেবে কাজ করছেন। তাদের উদ্দেশে প্রশাসনের স্পষ্ট বার্তা হলো, নদীতে কোনো জেলে মাছ ধরতে নামলে সেই মাস্টারমাইন্ড ইউপি সদস্যদের তালিকা ধরে ধরে মামলা দায়ের করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান এবং কোস্টগার্ডের স্টেশন কমান্ডার এম ফজলুল হক।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক কংকন কুমার বিশ্বাস, নীলকমল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মনির শিকদারসহ মৎস্য প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রমুখ।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য