হোম > সারা দেশ > চট্টগ্রাম

নবী সা.কে নিয়ে কটূক্তি, চিকিৎসক আটক

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে মহানবী হজরত মোহাম্মদ সা.-কে নিয়ে কটূক্তি করায় পল্লীচিকিৎসক প্রবীর চৌধুরীকে আটক করা হয়েছে।

সোমবার রাতে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটক প্রবীর চৌধুরী বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চৌধুরী পাড়ার বাসিন্দা এবং ওই এলাকার পল্লীচিকিৎসক।

জানা গেছে, জনসম্মুখে মহানবী সা.কে নিয়ে কটূক্তি করেন পল্লীচিকিৎসক প্রবীর চৌধুরী। এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চরম অস্থিরতা দেখা দেয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম ও ওসি সাইফুল ইসলাম সরেজমিন গিয়ে বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করেন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ওসি বলেন, বিষয়টা একটু জটিল। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না