হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুনর্বাসন কেন্দ্র থেকে অস্ত্র উদ্ধার, চেয়ারম্যানসহ আটক ২

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

কুমিল্লায় একটি মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে অবৈধ অস্ত্র, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কেন্দ্রটির চেয়ারম্যানসহ দুজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে কোতয়ালী থানা এলাকার ঘোড়ামারা কৃষ্ণনগরে অবস্থিত ‘যত্নের মায়া মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র’-এ অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এ সময় তল্লাশি চালিয়ে ভবনের ছাদে একটি বৈদ্যুতিক বক্সের ভেতর থেকে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

অভিযানকালে কেন্দ্রটির চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম ভূঁইয়া ওরফে সানি (৪২) এবং কর্মচারী আশরাফুল ইসলাম আকাশ (৩২)-কে আটক করা হয়।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, কুমিল্লায় অপরাধ দমনে কঠোর অবস্থানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং তা কোনো অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না—এসব বিষয়ে তদন্ত চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি