হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-১৬ আসনে বিপুল ব্যবধানে এগিয়ে জামায়াত প্রার্থী

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে প্রাপ্ত ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।

সর্বশেষ গণনায় তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন।

এ আসনে শুরু থেকেই দুই প্রধান প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও গণনা অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে জামায়াত প্রার্থী ব্যবধান বাড়াতে থাকেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে এখনো সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। পূর্ণাঙ্গ ফল প্রকাশের পরই বিজয়ী প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম